ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গত ১৭ বছরে সংবাদ মাধ্যমে অনেক অসংগতি ও সত্য সংবাদ প্রকাশিত হয়নি: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:৩৬ পূর্বাহ্ন

banglahour


সংবাদ মাধ্যমে গত ১৭ বছরে অনেক অসংগতি, সত্য সংবাদ ও বাস্তব চিত্র যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, এখন মুক্ত পরিবেশে এবং গণতান্ত্রিক পরিবেশে যতগুলো সংবাদ মাধ্যম আছে রাঙ্গামাটিসহ দেশের অন্যান্য এলাকায় তার যেন জনগনের মনের ভাষা বুঝে এবং দেশের স্বার্থ সমুন্নত রেখে তাদের যে সংবাদ পরিবেশন করে সেদিকে যেন সচেষ্ট থাকে এবং বষ্ঠুনিষ্ট সংবাদ যেন প্রচারে তারা ঐক্লান্তিক প্রচেষ্টা যাতে রাখে। 


রবিবার (২৩ আগষ্ট) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


রাঙ্গামাাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদ প্রমুখ।


মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো জনগণের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি ও সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যাগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


পার্বত্য প্রতিমন্ত্রী আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনা সরকারের কাছে তুলে ধরা সম্ভব। এতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম