ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নগরীর রূপসা নতুন বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান মনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:৩৮ পূর্বাহ্ন

banglahour


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ রূপসা মার্কেটটি বহুলতল সুসজ্জিত ভবন হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, জীবন-যাপনের মানোন্নয়ন ও অবকাশ যাপনে অভূতপূর্ব পরিবর্তন হবে। রূপসা নতুন বাজার শুধু খুলনার একটি সাধারণ বাজার নয়; এটি আমাদের পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম প্রধান চালিকাশক্তি ও সম্ভাবনাময় বাণিজ্যিক কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পরিকল্পিত বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করতে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবসাবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছি।রোববার (২৩ অগাস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএ রূপসা মার্কেট নতুন বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সে জন্য পুরো বাজার এলাকাকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে। খুলনাকে একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ নিরলস কাজ করে যাচ্ছে। রূপসা নতুন বাজারকে খুলনার সবচেয়ে পরিচ্ছন্ন ও লাভজনক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক এ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক এসএম নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেডিএ কর্মকর্তাবৃন্দ, নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশন ও চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম