ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১০ অপরাহ্ন

banglahour


খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে   সরকার ওমর ফারুক যোগদান করেছেন। গতকাল রবিবার তিনি পুলিশ সুপারের কার্যালয়, খুলনায় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং বিদায়ী পুলিশ সুপার  মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের নিকট থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্); আনিসুজ্জামান,
, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); আবির সিদ্দিকী শুভ্র,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল); সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); মোঃ বাবুল হোসাইন হাওলাদার, 
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);  এম. এম. তারিক-উল্লাহ্,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার নন্দী, (শিক্ষানবিশ), খুলনাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম