ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে যুবলীগ নেতা ও কাউন্সিলর কে কুপিয়ে হত্যা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১২ অপরাহ্ন

banglahour

ভৈরবে  পৌর যুব লীগের সাধারন সম্পাদক ও  সাবেক কাউন্সিলর  আল আমিন সৈকত কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। 


রোববার মধ্যরাতে রাতে  শহরের টিন পট্রি এলাকায় নিজ ভাড়া বাসায় যাওয়ার  পথে দূর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে  গুরুতর রক্তাক্ত  জখম করে তাকে  সড়কে ফেলে  পালিয়ে যায় । পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে  চিকিৎসকরা সেখান থেকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে সে মারা যায় । 


নিহত আল - আমিন সৈকত  ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেনা। 


​এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব রহমান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম