সোমবার (২৪ আগষ্ট ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন চাকরাইল রিজওয়ান ক্লাবের সভাপতি জনাব ফজলে রাব্বি চৌধুরী শরৎ
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে মাতাজিহাট স্পোর্টিং ক্লাব এবং ভাতসাইল তরুন সংসদ । মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মাতাজিহাট স্পোর্টিং ক্লাব ৫-০ গোলের ব্যবধানে ভাতসাইল তরুন সংসদকে পরাজিত করে জয় তুলে নেয় মাতাজিহাট ফুটবল দল।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ীসহ, ক্লাবের সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, একটি সুস্থ ও মাদকমুক্ত জাতি গঠন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
