ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:২২ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং শিক্ষকগনের সাথে কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ  অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের  আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা শিক্ষা ইন্সট্রাক্টর শাহজাহান কবীর,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ আরো অনেকে প্রমুখ।উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান সঞ্চালনায় ছিলেন।


প্রধান অতিথি এডভোকেট জালাল উদ্দিন মতবিনিময় সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশ তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে সকলকে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় কটিয়াদী উপজেলায় ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন। 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম