ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্তরা হলেন ভৈরব পৌর শহরের আমলাপাড়া গ্রামের বোলা মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) এবং একই এলাকার সোলমান মিয়ার স্ত্রী ও শমসের মিয়ার মেয়ে শম্পা বেগম (৩৪)।


মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া এলাকায় শম্পা বেগমের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রুবেল মিয়াকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। পরে আটক দুজনকে তাঁর কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করা হয়।


আদালত রুবেল মিয়াকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া শম্পা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম