ঢাকা, ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ২৯ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৯:৩২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ২৯ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের সদস্যরা দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি), বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা এবং সুলতানপুর বিওপির বিজিবি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল উদ্ধার করে। 

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ হাজার ৬০টি ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৫ হাজারটি ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ১টি ভারতীয় শাড়ী এবং ১টি ভারতীয় কম্বল। জব্দকরা মালামালের আনুমানিক তালিকা মূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
                

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম