ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩২ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রধান শিক্ষকদের কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জসী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমানো ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়ানোর লক্ষ্য রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম