ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্রাক্ষনবাড়িয়ায় জীবন বাজি রেখে তরুনীকে বাঁচালেন পুলিশ

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(১ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৪:৩৮ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের জীবন বাজি রেখে তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে উদ্ধার করেছেন অমিত হাসান নামে এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় শেখ হাসিনা সড়কের প্রথম ব্রিজে এই ঘটনা ঘটে।

পারিবারিক কলহ ও স্বামীর ওপর অভিমান করে ২৪ বছর বয়সী এক বিবাহিত নারী তিতাস নদীতে ঝাঁপ দেন। ঐ সময়ে সেখানে ঘুরতে আসা পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান ঘটনাটি দেখামাত্রই কোনো কিছু না ভেবে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

তিনি সাঁতরে ঐ নারীকে ধরে রাখেন এবং স্থানীয় একটি নৌকার সাহায্যে তীরে তুলে আনেন।

নদী থেকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তাকে তার মা ও বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক নারীর প্রাণ বাঁচানোর জন্য কনস্টেবল অমিত হাসানের এই সাহসিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম