ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সদস্যদের আগমনকে ঘিরে রাঙ্গামাটিতে উৎসবের আমেজ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ৮:৩৩ অপরাহ্ন

banglahour


নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুসহ পরিষদের সদস্যবৃন্দের আগামীকাল বৃহস্পতিবার রাঙ্গামাটিতে আগমনকে ঘিরে বিএনপির তৃণমুল নেতাকর্মীসহ সাধারন জনগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

নবগঠিত জেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের বরণ করতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে শুভেচ্ছা গেইটসহ নানা ধরনের ব্যানার। তাদের আগমনকে ঘিরে জেলা পরিষদ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাঙ্গামাটির বেতবুনিয়া গোদারপাড় এলাকায় এসে পৌঁছাবেন। সেখানে তাকে স্বাগত জানানোর পর চেয়ারম্যান ও নবগঠিত পরিষদের সদস্যরা ধীরে ধীরে রাঙ্গামাটি শহরের দিকে অগ্রসর হবেন। তিনি সরাসরি রাঙ্গামাটি জেলা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হবেন এবং পরবর্তীতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিক দায়িত্বভার বুঝে নিবেন।

এদিকে নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘদিন পর নতুন নেতৃত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।

সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসতে পারে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চেয়ারম্যান ও সদস্যদের রাঙ্গামাটি আগমনকে কেন্দ্র করে বেতবুনিয়া থেকে শহর পর্যন্ত সড়ক জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। নবগঠিত পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে রাঙ্গামাটির উন্নয়ন ও জনসেবায় নতুন অধ্যায়ের সূচনা হবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম