ঢাকা, ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ৭১ টিভির সাংবাদিক রাজু হাওলাদার কে হেনস্তার অভিযোগের পর খুলনা ড্রেজার বেইজের কর্মকর্তাকে বদলি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour


খুলনায় ৭১ টিভির সাংবাদিক রাজু হাওলাদার কে হেনস্তার অভিযোগের পর খুলনা ড্রেজার বেইজের কর্মকর্তাকে বদলি।
খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা ও কাজে বাধা দেওয়ার অভিযোগের পর বদলি করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ’র খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামকে। সম্প্রতি জারি করা অফিস আদেশে তাকে খুলনা থেকে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।


সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে খুলনা ড্রেজার বেইজে যান ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি সাংবাদিক রাজু হাওলাদার ।
অভিযোগ, সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিআইডব্লিউটিএ’র খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম। একপর্যায়ে তাকে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগও ওঠে।
ঘটনাটি নিয়ে অভিযোগ ও আলোচনা-সমালোচনার মধ্যেই এসেছে বদলির আদেশ।


অফিস আদেশ অনুযায়ী, মো. রবিউল ইসলামকে খুলনা ড্রেজিং বিভাগ থেকে সরিয়ে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।


সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা হেনস্তার অভিযোগ নতুন নয়। তবে সরকারি দপ্তরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকের স্বাধীনতা এবং দায়িত্বশীল আচরণ—দুই পক্ষেরই নিশ্চিত করা জরুরি।


সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে অপমানের অভিযোগের পরই এসেছে এই বদলির আদেশ। যদিও অফিস আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে, তবে ঘটনাটির পরপরই এই বদলি হওয়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম