ঢাকা, ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মায়ের কথা রাখতে হাতি নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারনা শুরু নরসুন্দর ফেরদৌস মিয়ার

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩:৪৭ অপরাহ্ন

banglahour

মায়ের কথা রাখতে হাতি নিয়ে কিশোরগঞ্জ সদর বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজ নিজের প্রচারনা শুরু করলেন নরসুন্দর ফেরদৌস মিয়া।


বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নং বিন্নাটি ইউনিয়নে বিন্নাটি বাজারে হাতির পিঠে চড়েন তিনি সঙ্গে বাদ্যযন্ত্র পিকাপ অটোরিকশা ও এলাকার ভোটারদের নিয়ে এ  ব্যাতিক্রমধর্মী প্রচারনা চালান চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস মিয়া। এসময় এলাকার উতসুক জনতার ভীড় দেখা যায় ।

 
একজন নরসুন্দর হয়ে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থেকেও শুধু দুই বছর আগে অসুস্থ শয্যাশায়ী মায়ের দেয়া কথা রাখতেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান । এজন্য গত কয়েক বছর ধরে এই ইউনিয়নের সাধারণ মানুষের কাছে যাচ্ছেন । বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন । ইউনিয়নে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।নির্বাচনে এলাকার লোকজন তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি । তার এমন ব্যতীক্রমী প্রচারণা স্হানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে । 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম