ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউনুস সরকার দুর্নীতিতে হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে : বরকত উল্লাহ বুলু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ৯:০৩ অপরাহ্ন

banglahour

 

‎ইউনুস সরকার দুর্নীতিতে শেখ হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলনে হাজার হাজার বিএনপি নেতাকর্মী নির্যাতিত হয়েছে। বিএনপি নেতাদের নামে শত শত মামলা দিয়ে জেলে ভরা হয়েছে। এই ১৭ বছরের আন্দোলনের ফসল জুলাই। তাই জুলাই বিপ্লব নিয়ে একচেটিয়া বাণিজ্য করার সুযোগ নেই বলে জানান তিনি। 


‎শনিবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিভাগীয় জিয়া মঞ্চ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন আপোষ করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সকলকে একত্রিত হয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি। 


‎এ অনুষ্ঠানে খুলনা বিভাগের সব জেলা গুলোতে জিয়া মঞ্চের আহবায়ন কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে জিয়া মঞ্চের কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, দলের মধ্যেই মান অভিমান থাকবে কিন্তু দ্বিধাবিদ্বেষ করে দেশের জনগণকে যেন বিভ্রান্ত করা না হয়, সেই আহ্বানও জানান নেতাকর্মীদের প্রতি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম