ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেফতার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ৩:০১ অপরাহ্ন

banglahour


নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নিজ বাড়ি থেকে মো. সিরাজুল ইসলাম (৪০), পিতা—মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম