ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডেঙ্গু মোকাবিলায় খুলনায় মহানগর ছাত্রদলের রক্তদান ও সচেতনতা কর্মসূচি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

banglahour


খুলনায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজপথে নেমেছে মহানগর ছাত্রদল। আজ রবিবার সরকারি বিএল কলেজসহ সাতটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে রক্তদান, গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 


বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতালের সংকটময় মুহূর্তে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে এই ‘ব্লাড ব্যাংক’ গঠন করা হয়েছে। সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ভূইয়া এমদাদুল হকসহ ছাত্রদল ও ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম