ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাসাড়ায় 'রক্তের বন্ধনে বিক্রমপুর' ও যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(২০ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৯:২০ অপরাহ্ন

banglahour

 

মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। গত রবিবার (৩০ আগস্ট) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারে 'দক্ষিণ হাসাড়া যুব সমাজ'-এর উদ্যোগে এবং 'রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)'-এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই হাসাড়া বাজারে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের ভিড় জমে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই মানবিক কার্যক্রমটি ফ্রান্সপ্রবাসী মোঃ আরিফ শেখ-এর অর্থায়নে এবং তাঁর প্রয়াত বাবার স্মরণে আয়োজিত হয়। আয়োজনটি সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন দক্ষিণ হাসাড়া যুব সমাজের অন্যতম ব্যক্তিত্ব ও 'রক্তের বন্ধনে বিক্রমপুর'-এর সদস্য এস এম ইশতিয়াক আলম। তাঁর আন্তরিক প্রচেষ্টা, সক্রিয় নেতৃত্ব ও প্রত্যক্ষ সহায়তায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রক্তের বন্ধনে বিক্রমপুরের সভাপতি এ. আর. শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ জুবায়ের চৌধুরী, রক্ত বিষয়ক সম্পাদক ইয়াসিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সজল মণ্ডল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন এবং আইটি বিভাগের প্রধানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পের সার্বিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে 'নিউ বসুমতি হাসপাতাল'-এর একটি দক্ষ নার্সিং টিম। এছাড়া আয়োজনের সার্বিক প্রচারণায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল 'বিক্রমপুর বাতায়ন'।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। "একের রক্ত অন্যের জীবন, হব সচেতন করব পরিবর্তন"—এই স্লোগানকে সামনে রেখে আগামীতেও রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB) সাধারণ মানুষের সেবায় কাজ করে যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম