ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট শামসুদ্দিন হাসপাতালে হাম চিকিৎসায় ঔষধ ও সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৯:২২ অপরাহ্ন

banglahour

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে হাম রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ ও মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।


সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম।
এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার এম এ সালাম বলেন, নেপালের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি সিলেটে হাম পরিস্থিতির বিষয়টিও সরকারের নজরে আনা হয়েছে বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার মাধ্যমে হাম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুব আলম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনির রাশেদ, সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খসরুজ্জামান রনি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম