স্বামী ও সন্তান কে নিয়ে গত শুক্রবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার বাড়ি নরসিংদির রায়পুরার মুছাপুর গিয়েছিলেন গৃহবধূ শিখা বেগম। কিন্তু গিয়ে জানতে পারলেন পাত্রী তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে । পাত্রী পালিয়ে যাওয়ায় বিয়ে পন্ড হয়ে যায়।
তারপর শিখার স্বামী ওই দিনই রাতের খাবার খেয়ে শ্বশুরের দেয়া ৩ শত টাকা নিয়ে স্ত্রী - সন্তান কে শ্বশুড় বাড়ি রেখে নিজ বাড়ি ভৈরবের কমলপুরে চলে আসেন। তারপর নিজ ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। স্ত্রী খোজঁ নিতে স্বামীর মোবাইলে ফোন দেয়। কিন্ত স্বামী ফোন রিসিভ করেননি। স্ত্রী ভাবলেন এটা তার স্বামীর পুরনো অভ্যাস। শ্বশুড় বাড়ি থেকে বেড়ায়ে আসার পর কোনদিন সে তার স্ত্রীকে ফোন দিতেননা। এমনকি স্ত্রীর ফোন ও রিসিভ করতেননা ।
কিন্ত শুক্রবার গিয়ে আজ সোমবার সোলাইমান মিয়ার ঘর থেকে পচা দূর্গন্ধ বের হতেই প্রতিবেশী ও স্বজনদের যেন ঘুম ভাঙলো। পরে থানা পুলিশ কে খবর দেয়া হলে থানা পুলিশ বিকালে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে স্ত্রীর ওড়না দিয়ে ঘরের ভিতর ধর্ণার সাথে গলায় ফাসিঁ দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিহতের সুরত হাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে নিহতের স্ত্রী শিখা বেগম জানান, তার স্বামী সোলাইমান মিয়ার সাথে ২০১২ সালে পারিবারিক ভাবে বিয়ে হয় ।
তাদের হীরা মণি আক্তার তোষা নামে একমাত্র কন্যা সন্তান রয়েছে । গত শুক্রবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে স্ব- পরিবারে বাবার বাড়ি যান। কিন্তু বাবার বাড়ি গিয়ে জানতে পারেন পাত্রী তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে । পাত্রী পালিয়ে যাওয়ায় বিয়ে পন্ড হয়ে যায় । তারপর শিখার স্বামী ওই দিনই রাতের খাবার খেয়ে শ্বশুরের দেয়া ৩ শত টাকা নিয়ে স্ত্রী - সন্তান কে শ্বশুড় বাড়ি রেখে নিজ বাড়ি ভৈরবের কমলপুরে চলে আসেন। তারপর স্বামীর মোবাইলে ফোন দিলে স্বামী তার ফোনটি রিসিভ করেননি। স্বামী ও আর তাকে ফোন দেননি। বিষয়টিকে তিনি স্বাভাবিক ভাবে ধরে নিয়েছেন।
কিন্তু আজ দুপুরের পর স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছেন। কিন্তু কি কারনে তার স্বামী আত্মহত্যা করেছেন তা তিনি বুঝতে পারছেননা। নিহত সোলাইমান পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
এ বিষয়ে ভৈরব থানার উপ- পরিদর্শক মোঃ রাকিব বিন ইসলাম জানান, আজ সোমবার বিকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে স্ত্রীর ওড়না দিয়ে ঘরের ভিতর ধর্ণার সাথে গলায় ফাসিঁ দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিহতের সুরত হাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে যায় । মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
