ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দামুড়হুদায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের বিদ্যুৎচালিত মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। ব্যক্তি শরিফুল ইসলামওরফে বরু (৫০) দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।


স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান যায়, সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির মালিক কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম ফজরের নামাজের জন্য অজু করতে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে গেলে দেখতে পান, হাতে কাঁচি নিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটরের মেইন তারের পাশে মৃত অবস্থায় পড়ে আছে।

তার চিৎকারে ছুটে আসে ছেলে আশরাফুল ইসলাম, প্রতিবেশী রশিদুল ইসলামসহ স্থানীয়রা। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
                   

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম