ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন

banglahour


বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় জেলা ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) দুপুরে নগরীর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে দক্ষিণ জেলা বিএনপি ও অংগ সহযোগি সংগঠন। 


র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। র‌্যালীতে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম