ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

একদিন বিশ্বে আমরাই নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে ভবিষ্যতে বাংলাদেশই বিশ্ব নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে দেশের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং সরকারের সার্বিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।


মঙ্গলবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংকট দেখা দিয়েছে। অথচ আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীর অভাব নেই। মালয়েশিয়াসহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যাব এবং সেরাদের কাতারে স্থান করে নিতে সক্ষম হব।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।


এসময় উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।


অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শিববাড়ি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম