ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার ফিরিয়ে এনেছিলেন শহীদ জিয়া-দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:০৮ অপরাহ্ন

banglahour


সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশে একদলীয় শাসনের স্থবিরতা ভেঙে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার ফিরিয়ে এনেছিলেন শহীদ জিয়া।

স্বাধীনতার ঘোষক এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ২৪ এর গণআন্দোলন আরো একবার প্রমান করেছিলো। আজ দেশের নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার মূল নায়ক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করে আগামীর যেকোনো রাজনৈতিক কর্মসূচি ও দেশ পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে দলের  চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।


এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এবং জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।


রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিএনপির নেতা কর্মীদের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার আহবান জানান। 


পরে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালীতে জাতীয় ও দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার ফ্যাষ্টুন স্থান পায়। 


এর আগে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল তিনটায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম