ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেতন বৈষম্যের প্রতিবাদে ময়মনসিংহ বিএডিসির কর্মবিরতি

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:১৩ অপরাহ্ন

banglahour


বেতন বৈষম্যের প্রতিবাদে ময়মনসিংহ বিএডিসির কর্মবিরতি
ময়মনসিংহ প্রতিনিধি 
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে ময়মনসিংহেও বিএডিসি ’র সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারিরা কর্মবিরতি পালন করেছে।
ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় অবস্থিত বিএডিসি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়। 
এসময় জেলায় কর্মরত বিএডিসি ’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ কার্যালয়ের সামনে সব ধরনের অফিসিয়াল কাজ বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেয়।


কর্মকর্তারা জানান, সম্প্রতি অর্থ বিভাগের এক আদেশে বিএডিসির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাডার পদের বেতন গ্রেড ও নিয়োগ যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানটির অধিকাংশ পদের বেতনগ্রেড এক ধাপ করে কমানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে। এই নতুন আদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত পদ মর্যাদা ও বেতন গ্রেডের অবনমন করা হয়েছে।

এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও সংকুচিত হবে। এ সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গে সাংঘর্ষিক। অর্থ বিভাগের এই নতুন আদেশ বাতিল এবং আগের বেতনগ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বাহাল করা না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা।
মানববন্ধনে যুগ্ম পরিচালক রিয়াজুল ইসলাম টুটুল, নির্বাহী প্রকৌশলী খাদিজা আফরোজ, উপপরিচালক লায়লা আক্তার, উপপরিচালক (বীজ বিপনন) ড. মো. দিদারুল আমিন, (উপপরিচালক, উদ্যান) সাজিয়া আফরিন খান মজলিশ, উপপরিচালক আসিফ ইকবাল সাকি, উপপরিচালক মো. ফারুকুল ইসলাম, মো. নাজমুল হক (আরসিএ) প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম