ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দস্যুতা পথ পরিহার করে আত্মসমার্পনের মাধ্যমে আলোর পথে ফিরে আসুন--মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:১৪ অপরাহ্ন

banglahour


দস্যুতা পথ পরিহার করে  আত্মসমার্পনের মাধ্যমে আলোর পথে ফিরে আসতে জল ও বন দস্যুদের প্রতি আহবান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আজ দুপুরে র‌্যাব-৬ এর সদর দপ্তরে সুন্দরবনে দস্যুতার কাজে ব্যবহৃত ৫৯ টি অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে এক প্রেস ব্রিফিংএ তিনি এ আহবান জানান। তিনি আরো বলেন, আইনশৃংখলা বাহিনি শুধু অপরাধ দমনই করেনা, অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরাতে ভূমিকাও পালন করে। সুন্দরবনের  নিরাপত্তা, বনজীবিদের জীবন-জিবিকার সুরক্ষা এবং প্রাকৃতিক স¤পদ ও জীব বৈচিত্র সংরক্ষনে র‌্যাব সব সময় প্রতিশ্রæতিবদ্ধ বলেও জানান মো. আহসান হাবীব পলাশ। প্রেস ব্রিফিংএ সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


গেল ৩১ আগষ্ট খুলনা সুন্দরবনের ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পন করে। সোমবার বিকালে জলদস্যুরা আত্মসমর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ৪টি সর্টগান, ৪৭টি সুটারগান, ১টি রাইফেল সহ ৫৯টি অস্ত্র ও ৫৪১  রাউন্ড গুলি র‌্যাব-৬ এর কাছে জমা দেয়। পরে র‌্যাব ৬ এর সদরদপ্তরে আনুষ্ঠানেক ভবে তাদের র আত্মসমর্পণ করানো হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানান হয়।


র‌্যাব-৬ জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। সব মিলিয়ে আত্মসমর্পণ করেছেন ৫২ জন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম