দেশের ক্রীড়াঙ্গনকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উচ্চতায় নিয়ে যেতে চান।সে কারণে তিনি শিক্ষাঙ্গনে খেলাধুলাকে আকর্ষণীয় করে তুলতে নতুন কুঁড়ি কর্মসূচি চালু করেছেনঃ কেসিসি প্রশাসক মঞ্জু।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার বিকেলে নগরীর বসুপাড়াস্থ ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মাঠে থানা পর্যায়ের ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন। সদর থনা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই কর্মসূচিতে দেশজুড়ে শিশু-কিশোররা শুধু অংশই নিচ্ছে না ভীষণভাবে উপভোগও করেছে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের বন্ধাত্ব ঘুচাতে তিনি প্রতি দুইটি ওয়ার্ডে একটি খেলার মাঠ ও একটি ফুটসাল নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার বিকেলে নগরীর বসুপাড়াস্থ ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মাঠে থানা পর্যায়ের ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
সদর থনা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।কেসিসি থেকে খুলনা মহানগরীর একুশটি মাঠ খেলাধুলার উপযোগী করার জন্য চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজ সম্পন্ন হলে ক্রীড়াক্ষেত্রে খুলনাঞ্চলের অতীত ঐতিহ্য ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো: আলীমুজ্জামান ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ইমরুল কায়েস। সদর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মমিন, রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান, সদর থানা একাডেমিক সুপারভাইজার সালেহা সুলতানাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রশাসক থানা পর্যায়ের ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
