ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৬৮ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল উদ্ধার করেছে

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২১ ঘন্টা আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৩৫ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভারত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৬৮ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল উদ্ধার করেছে। 


বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) দুপুরের পর চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার(২৯ আগস্ট) থেকে ব্যাটালিয়ন অধীনস্থ দর্শনা, বাজিতপুর, মুন্সীপুর এবং দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসপি) বিওপি'র টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বােতল ভারতীয় মদ, ৩০ গ্রাম ভারতীয় হেরোইন, ১ হাজার ৪৪০টি ভারতীয় সাইপ্রােহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ৮০০টি ভারতীয় ডক্সোম্যাথাসন ট্যাবলেট, ৩৪টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, ২৫টি ভারতীয় চকলেট, ১টি ভারতীয় কম্বল এবং ১টি মোটরসাইকেল। জব্দকরা মালামালের আনুমানিক তালিকা মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।


চুয়াডাঙ্গা- ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিজিবি বাংলাদেশের সীমান্ত এলাকায় মাদক, চােরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সবচেয়ে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                   

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম