ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে প্রতিবাদলিপি প্রদান

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ দিন আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জ-এর উপসহকারী প্রকৌশলী  মাহমুদুল ইসলামের ওপর  হামলার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জ জেলা আইডিইবি ও ডিইএব-এর পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ  পুলিশ সুপার  মিজানুর রহমান  এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জ-এর নির্বাহী প্রকৌশলী  মুন্সি আমির ফয়সালের নিকট পৃথকভাবে এ প্রতিবাদলিপি প্রদান করা হয়।


প্রতিবাদলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা আইডিইবি'র সভাপতি প্রকৌশলী হারুন অর রশিদ এবং কিশোরগঞ্জ জেলা ডিইএব'র আহ্বায়ক প্রকৌশলী আব্দুল কাইয়ুম আকন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আইডিইবি'র সদস্য ও ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শক কল্যাণ সংগঠন, কিশোরগঞ্জ জেলা-এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী শেখ আব্দুল কাদির রিজন, সহ-সাংগঠনিক সম্পাদক  তৌফিকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রকৌশলীগণ।  
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম