শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা
ময়মনসিংহ প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সকালে নগরীর দূর্গাবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম.এ. হান্নান খান, জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক লিটন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, পুজা উদযাপন কমিটি সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। এতে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রমের শ্রীকৃষ্ণ ভক্ত-অনুরাগীরা বর্ণিল সাজে অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
