ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোলা ইউনিয়নের রূপকার চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু:

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(১ দিন আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:১৩ অপরাহ্ন

banglahour

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান এবং ৯৩ ব্যাচের গর্ব এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু ,নিজের যোগ্যতা, মেধা ও দূরদর্শিতা দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ পাঁচ বছর ধরে জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে কোলা ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী মডেল হিসেবে গড়ে তুলেছেন তিনি। সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

ছাত্রজীবন থেকেই প্রখর মেধাবী সাইফুল ইসলাম মিন্টু ঐতিহ্যবাহী মজিদপুরহাটা কেসি ইনস্টিটিউশন থেকে ১৯৯৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর সরকারি শ্রীনগর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে কর্মজীবনের সন্ধানে প্রথমে কুরিয়া এবং পরবর্তীতে জাপানে পাড়ি জমান। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা শেষে ২০০০ সালে দেশে ফিরে তিনি ব্যবসায়ে আত্মনিয়োগ করেন। ‘সিমরান ফ্যাশন হাউজ’ নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে ২০০৮ সাল থেকে মগবাজার এবং শ্রীনগরের এম রহমান মার্কেটে অত্যন্ত সফলতার সঙ্গে শাড়ি ও থ্রি-পিসের ব্যবসা পরিচালনা করে আসছেন।

২০২১ সালের ২৬ ডিসেম্বর বিপুল জনসমর্থন নিয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইফুল ইসলাম মিন্টু। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর দূরদর্শী নেতৃত্বে কোলা ইউনিয়নে স্মরণকালের সেরা অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। প্রতিটি গ্রামে সরকারি সেবার সহজলভ্যতা ও দৃশ্যমান উন্নয়ন কাজ আজ ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে। সামনের নির্বাচনেও কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁর নেতৃত্ব ও সেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

বন্ধুর এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত ৯৩ ব্যাচের সহপাঠীরা। এক শুভকামনা বার্তায় ৯৩ ব্যাচের বন্ধুরা জানান, "আমাদের প্রিয় বন্ধু সাইফুল ইসলাম মিন্টু আজ শুধু কোলা ইউনিয়নের নয়, সমগ্র মুন্সিগঞ্জের গৌরব। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই পথচলায় আমরা সর্বদা তাঁর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাব।"

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম