খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন। নেই ফায়ার এ্যলার্ম, পর্যাপ্ত অগ্ননির্বাক ব্যবস্থা। আতঙ্কে হোটেল ছেড়েছেন অবস্থানকারীরা।
খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। এ সময় কক্ষে থাকা দুইজন দ্রুত বেরিয়ে আসেন।
খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে কক্ষটির মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণকেই আগুনের সূত্রপাতের কারণ বলা হচ্ছে।
হোটেল ছেড়ে যাওয়ার সময় তারা জানান ফায়ার এলার্ম বাজেনি, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন। হোটেল ব্যবস্থায় নিরাপত্তাহীন বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে হোটেল টাইগার গার্ডেনের কর্মকর্তা সব ব্যবস্থা আছে বলে জানান। তদন্ত করলে সব পাওয়া যাবে।
এদিকে এ বিষয়ে খুলনা বিভাগের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত উপ পরিচালক মো: মাসুদ সরদার জানান, হোটেল টাইগার গার্ডেন ফায়ার সার্ভিসের অনুমোদনহীন। তাদের বহুবার বলেছেন কিন্তু হোটেল কর্তৃপক্ষ বিষয়টি কর্ণপাত করেনি। আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে তারা তাৎক্ষণিক ভাবে আগুন নিভাতে সক্ষম হন। এসি থেকে আগুনের সূত্রপাত বলে তিনি উল্লেখ করেন।
তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া আবাসিক এবং রেস্টুরেন্ট চলায় হোটেল এবং রেস্টুরেন্টে আগতদের চরম ঝুঁকিতে থাকতে হচ্ছে বলে জানা গেছে। নগরবাসী জানান সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনীর দেশের দুর্যোগ সহ নানা সমস্যায় দেশের মানুষের পাশে এসে দাঁড়ান। সেনা কল্যাণ সংস্থা পরিচালিত হোটেলটিতে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বড় ধরনের দূর্ক্ষঘটনা হলে ক্ষয় ক্ষতি কাটানো সম্ভব হবে কি? এমন প্রশ্ন করেছেন নগরবাসী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
