ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও কৃষি পণ্য বিতরণ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও কৃষি পণ্য বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ময়মনসিংহের উদ্যোগে ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী ও কৃষি পণ্য বিতরণ করা হয়েছে।
আজ (শনিবার) সকালে নগরীর মহিলা  ডিগ্রী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুই শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, আটাসহ বিভিন্ন সবজির বীজ  বিতরণ করা হয়।


অসুস্থদের জন্য ছিলো বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও। এসময় লায়ন্স ক্লাব ময়মনসিংহের প্রেসিডেন্ট ওসমান গনি সুমন ও ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আসাদুল্লাহ আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


স্থানীয় ক্লাবগুলো ডায়বেটিস সচেতনতা, যুব উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ বিষয়ক ইস্যু এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে বলে আয়োজকরা জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম