ভৈরবে ট্রেন থেকে ২ ছিনতাইকারী কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রিপন বিশ্বাস (২৫) ও তার সহযোগী তামিম মিয়া (২০)। গ্রেফতারকৃতদের কে আজ শনিবার দুপুরে ভ্র্যাম্যমান আদালত রিপন কে ১ বছর এবং তামিম কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
ভ্র্যাম্যমান আদালত সুত্রে জানাযায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্দুর ট্রেনটি সকাল ৮ টার দিকে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে পৌছলে গ্রেফতারকৃতরা উক্ত ট্রেনের গ-নং কোচের সামনের দরজায় কৃত্তিম জটলা ও ভীড় সৃষ্টি করে ট্রেনের যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগ সহ মূল্যবান সামগ্রী চুরি করার চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ রিপন বিশ্বাস কে ১বছর এবং তামিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানাার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রেনের যাত্রীদের সার্বিক নিরাপত্তায় আমাদের অভিযান অব্যাহত আছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
