বরিশালের হিজলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার আসামি ইয়াসিন মাতুব্বর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
গতকাল ৫ সেপ্টেম্বর, শুক্রবার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বর পেশায় একজন বোট চালক। উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের অলিউদ্দিন মাতুব্বরের ছেলে ।
পুলিশ জানায়, দুর্ধর্ষ এই আসামি একতা বাজারে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বের ০২ টি ডাকাতি, ০৩ টি চাঁদাবাজি, ০১ টি মাদক ও ০১ টি মৎস্য আইনের মামলা সহ সর্বমোট ০৭ টি মামলা চলমান রয়েছে । সে পলাতক অবস্থায় ছিল।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান জানান, গ্রেফতারকৃত ইয়াসিন মাতুব্বরের বিরুদ্ধে ৭টি মামলা চলমান রয়েছে।আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল ।
তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । আইন-শৃঙ্খলা রক্ষায় হিজলা থানা পুলিশের এই অভিযান অব্যাহত আছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
