কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৩৭তম বার্ষিকী সাধারণ সভাঅনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের অতিথি কমিউনিটি সেন্টারে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান বেলাল।
এ সময় চেম্বারের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা কিশোরগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
