ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে রাজস্ব বাজেটের আওতায় ৩০০ কেজি পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১১:৫০ পূর্বাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি  কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্ এবং উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


উপজেলা  মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজস্ব বাজেটের এই কর্মসূচির আওতায় উপজেলার সর্বমোট ৪৮৫.৬০ হেক্টর আয়তনের ৯টি নির্বাচিত জলাশয়ে মোট ৩০০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২০ কেজি, গজারিয়া বিলে ৬০ কেজি, চরনারায়ণপুর বিলে ৩০ কেজি, ঠাকুর বিলে ৫০ কেজি, চন্ডিপুর বিলে ৩০ কেজি, ফাল্টাবিলে ৪০ কেজি, নৌছিবিলে ২০ কেজি এবং মহেশখালী বিলে ৩০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম