বরিশালের হিজলা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১১ মামলার আসামি ও মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় গরু চুরি ৬ টি,ডাকাতি ৩ টি , অস্ত্র আইনে ১ টি, অন্যান্য ১ টি সহ মোট ১১ টি মামলার রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে হয়েছে।
আটক ১১ টি মামলার আসামি উপজেলার গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের সুলতান বেপারীর ছেলে দলু বেপারী ৫০। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান দলু বেপারী সহ বড় একটি চক্র দীর্ঘদিন বিভিন্ন জেলার থেকে গরু চুরি করে। পরে চরবিশোর গ্রামে তাদের দলের বিভিন্ন সদস্যদের বাসায় গরু জমা রাখে।এসব চোরাই গরু স্থানীয় বাজার সহ নোয়াখালী ও চরমোনাই গোহাটে বিক্রি করে দেয়।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়াও তিনি আরো বলেন আটক ব্যক্তিদের মধ্যে ১১ মামলার আসামি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দণ্ডনীয় অপরাধে মামলা হয়েছে।
হিজলা থানার পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
