ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪৯ মিনিট আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫২ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ শীর্ষক প্রকল্পের অধীনে ‘গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা  পরিষদের হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর সহায়তায় এবং বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড-এর পরামর্শক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম।

উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে জিআইএস বিষয়ক বিস্তারিত আলোচনা তুলে ধরেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট শিমুল কুমার কুন্ডু।

কর্মশালায় এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সড়ক নেটওয়ার্ক তৈরি ও সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম