বরিশালের হিজলা উপজেলায় মাদকবিরোধী রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কিশোর গ্যাং, মৎস্য আইন সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১২ জনকে আটক করেছেন হিজলা থানা পুলিশ।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় আটক ১২ জনের মধ্যে ৩০ পিচ ইয়াবাসহ ৩ জন,, গাঁজা সহ ১ জন ছাত্রলীগ নেতা ১ জন,মাদক সেবনকারী ও ব্যবসায়ী ৪ জন, মৎস্য আইনে ৩ জন । তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
