ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব-দীপন তালুকদার দীপু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:১০ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে সোমবার (৭ সেপ্টেম্বর) সকলে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা ইউনিট।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। 
এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্টের পরিচালক ডা. কর্নেল আরমগীর, রাঙ্গামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল ও সহ সভাপতি এস এম শফিউল আজমসহ সংশ্লিষ্টরা।


এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব।

বিলাইছড়ির দুর্গম ফারুয়া এলাকায় রেড ক্রিসেন্টের এই ত্রাণ সহায়তা সংকটাপন্ন পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারি-বেসরকারি সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা উদ্যোগী থাকব। মানবিক সহায়তার এই ধারাবাহিকতা বজায় রেখে দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান তিনি।


দুর্গম এলাকার দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম