ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২:৫৮ অপরাহ্ন

banglahour


খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে ঃ সরকারী-বেসকরারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে চরম বেড সংকটে অন্য রোগীদের  সাথে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা চলছে। 


খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিন নতুন রোগী ভর্তির রেকর্ড ভাঙার সাথে  হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অনেক হাসপাতালে অন্য রোগীর সাথে একই কক্ষে ডেঙ্গু রোগী রাখাছে।ডেঙ্গুর দ্রুত বিস্তারে বিভাগের ১০ জেলায় সরকারী-বেসকরারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে বেড সংকট দেখা দিয়েছে। ফলে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

অন্যদিকে হাসপাতালে দিনে মশারি ব্যবহার না করায় ডেঙ্গু আক্রান্তে চরম আতংকে রয়েছে সাধারণ রোগীরা।  
চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা জানায়, হঠাৎ করে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। যে কারনে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৯৯জন। এপর্যন্ত  ২১ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে রোগী ও তাদের স্বজনরা চরম উদ্বিগ্ন।


রোগীর স্বজনরা আরো জানায়, এদিকে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দিনে মশারী ব্যবহার না করায় ডেঙ্গু আক্রান্তের ঝুকিতে সাধারণ রোগীরা। এতে চরম আতংকে রয়েছে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরাও।  


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম বলেন, শরীরে জ্বর নিয়ে প্রতিদিনই ভীড় করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। কোন ভাবেই রোগীর চাপ কমাতে পারছেনা  হাসপতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর দাবি জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা । 
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫৭৮ জন। এছাড়া বেশী অসুস্থ হওয়ায় ১৬৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


খুলনা  সিভিল সার্জন   ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন বলেন,   ডেঙ্গুর  প্রাদুর্ভাব  প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে খুলনা সিভিল সার্জন অফিস ও সিটি কর্পোরেশন ব্যাপক কাজ করছে। ডেঙ্গু রোগের লক্ষণ দেখা দিলে  সাধারণ মানুষকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন।  


খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার শেখ মোসারেফ হোসেন জানান,  দেশ জুড়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় প্রতিদিনই আশঙ্কাজনক ভাবে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা।গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোয় ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বাগেরহাট জেলায় ১৭ জন, সাতক্ষীরায় ১৩ জন, যশোরে ৩৭ জন, ঝিনাইদহে ২জন,মাগুরায় ২জন নরাইলে ২জন চুয়াডাঙ্গা ১জন মেহেরপুর ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দশ জেলায় ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৬৬০ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৭৮ জন।২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০ জেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে খুলনায় ২০ জনের মৃত্যু হয়েছে। 
ডেঙ্গু প্রতিরোধে সার্বিক ভাবে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। রোগীদের বিশেষভাবে চিকিৎসার জন্য জেলার সকল হাসপাতালের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম