ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে রেড ক্রিসেন্টের উদ্যেগে ত্রাণ বিতরণ: ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল খাদ্য ও নন-ফুড সামগ্রী

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:০০ অপরাহ্ন

banglahour

 

বান্দরবানে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত  দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর ) দুপুর ১২টায় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে আইএফআরসি ও গ্রামীণফোনের আর্থিক সহযোগিতায় বান্দরবান ইউনিটের উদ্যোগে ৩ দিনব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্ম মানবতার সেবায় বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি সহায়ক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান ইউনিট সর্বদা সকল দুর্যোগে সাধ্যমত বান্দরবানের দুর্দশা গ্রস্থ মানুষের দুঃখ লাঘবে করে যাচ্ছে। এছাড়াও বান্দরবান ইউনিটকে পার্বত্য জেলা পরিষদ সর্বদা সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ,সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী, বান্দরবান প্রস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের সদস্য নিরুতাজ বেগম,রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিট অফিসার মোহাম্মদ আসশাদুল হায়দার চৌধুরী,দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি মো:ইসহাকসহ ইউনিটের সেচ্ছাসেবকবৃন্দ।

ইউনিট অফিসার মোহাম্মদ আসশাদুল হায়দার চৌধুরী জানান, বান্দরবানে অতিবৃষ্টি পরবর্তীতে সোসাইটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম ও ইউনিটের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত জরিপের ভিত্তিতেই এই ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। এর মধ্যে জেলা সদর ও আলীকদম উপজেলার মোট ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তার মধ্যে সদর উপজেলায় ১৩৬০টি ও আলীকদমে ১৪০টি পরিবার সহায়তা পেয়েছে। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে,জনপ্রতি ফুড পার্সেল ও নন-ফুড আইটেম। ফুড পার্সেলে ছিল চাল ৭.৫ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি ও সুজি ৫০০ গ্রাম। নন-ফুড আইটেমের মধ্যে ছিল মাদুর ১টি, ত্রিপল ১টি, মশারি ১টি ও ডিগনিটি কিট ১টি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম