ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের আকুয়ায় সাথী আক্তার হত্যা মামলায় হৃদয় নামে এক যুবকের মৃত্যুদন্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন

banglahour

 

মোবাইলে মিসকল নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহের আকুয়ায় সাথী আক্তার হত্যা মামলায় হৃদয় (২৯) নামে এক যুবকের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। হৃদয় আকুয়া জুবীলি কোয়াটার কলাবাগানের জয়নালের ছেলে।


আজ (মঙ্গলবার)  দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শামসুদ্দিন অভিযুক্ত হৃদয়ের উপস্থিতিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।


মামলার বিবরনে জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সকালে মিসকল দেওয়াকে কেন্দ্র করে সাথী আক্তারের সঙ্গে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এর জেরে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে হৃদয়সহ কয়েকজন সাথীর ভাড়া বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করে।


এ ঘটনায় নিহত সাথীর ছোট বোন শিউলি কোতোয়ালি মডেল থানায় করলে অভিযুক্তদের গ্রেফতার করে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান, জেরা, যুক্তি-তর্ক-শুনানী শেষে আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি আনোয়ার আজিজ টুটুল ও অভিযুক্তের পক্ষে কৌসুলি মোকাম্মেল আহমেদ মামলাটি পরিচালনা করেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম