ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমসের রহস্য জনক অভিযান। মিষ্টি খেয়ে নথিপত্র জব্দ করে তড়িঘড়ি চলে গেলেন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:১৯ অপরাহ্ন

banglahour


৮ সেপ্টেম্বর, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে  একটি ব্যবসা প্রতিষ্ঠানে  ঢাকা পূর্ব জোনের ২ ঘন্টাব্যাপী কাস্টমসের রহস্য জনক অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে অভিযান চলাকালে কাষ্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজের পুরো টিম কে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করলেন  জে আই ইমপ্রেক্স ( শ্রী - দুলাল চন্দ্র সাহার)  পক্ষ থেকে । অভিযানের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাস্টমস এন্ড ভ্যাটের অভিযানের টিম লিডার ঢাকা পূর্বাঞ্চলীয় কাস্টমস এন্ড এক্সাসাইজের যুগ্ন কমিশনার রাবেয়া খাতুনের কাছে অভিযানে কি কি অসংগতি বা অনিয়ম পেয়েছেন জানতে চাইলে তিনি এ বিষয়ে অভিযান শেষে বলবেন বলে জানান।

পরে অভিযান শেষে  নথিপত্র ও মালামাল জব্দ করে তাদের গাড়ীতে তুলেন। এ সময় তার কাছে পুনরায় অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা  বলবেননা বলে তড়িঘড়ি করে গাড়ীতে উঠে টিম নিয়ে স্থান  ত্যাগ করেন।  এ বিষয়ে জে আই ইমপ্রেক্সের মালিকপক্ষের প্রতিনিধি শুভ জয় গণমাধ্যম কর্মীদের জানান, আজকে যেভাবে কাস্টমস এন্ড এক্সাসাইজের লোকজন আমাদের যে পরিস্থিতি সৃষ্টি করেছে। তাতে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম