ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২৪ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে নরসিংহ পুর গ্রামের মোশাররফ সরদারের ছেলে ইমন সরদার ২১ কে আটক করে হিজলা থানা পুলিশ।
জানাজায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী ইমনের বাড়িতে অভিযান পরিচালনা করে হিজলা থানা পুলিশ। এ সময় ইয়াবা ব্যবসায়ী ইমনকে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে তথ্য পাওয়া গেছে। 


হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম