রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে চেয়ারম্যানের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠির ঐতিহ্য, টেকসই উন্নয়ন এবং যুব সমাজের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।
চেয়ারম্যান দীপন তালুকদার পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ও টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় পার্বত্য এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে পারষ্পারিক সহযোগিতা, সাংস্কৃতিক বৈচিত্র সংরক্ষন ও শিক্ষার মানোন্নয়নসহ যৌথ উদ্যেগ গ্রহন করে কাজ করার জন্য ইউনেস্কো প্রতিনিধির কাছে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।
ইউনেস্কো প্রতিনিধি দল রাঙ্গামাটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎটি পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও টেকসই উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করেন তারা।
মতবিনিময় সভায় ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ, চন্দ্রা চাকমা, তিমথী খিয়াং, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: রিজাউল করিম, ভুমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক ও কনসালটেন্ট অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
