ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার

সারাদেশ | সাদ্দাম উদ্দিন রাজ। নরসিংদী।

(১৭ ঘন্টা আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:২৭ অপরাহ্ন

banglahour

 

 

নরসিংদীর রায়পুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মামলার আসামি হান্নান ওরফে ‘অস্ত্র হান্নান’ এবং মির্জারচরের সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরুল ইসলামকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের তত্ত্বাবধানে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রায়পুরা উপজেলার দুর্গম নিলক্ষা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হান্নান ঢাকায় অবস্থান করছেন—গোপন সূত্রে এমন তথ্য পাওয়ার পর তার অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পরে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মির্জারচরের নুরুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, হান্নান ওরফে ‘অস্ত্র হান্নানের’ বিরুদ্ধে গত জুনে নিলক্ষায় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ মোট তিনটি হত্যা মামলা রয়েছে। এছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, রায়পুরার বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকায় অভিযান চালিয়ে হান্নান ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি রায়পুরার অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম