ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে এপিবিএনের মাধ্যমে উদ্ধারকৃত অর্থ ও হারানো মোবাইল হস্তান্তর

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪৯ মিনিট আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটিতে এপিবিএনের মাধ্যমে উদ্ধারকৃত অর্থ ও হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটিস্থ ১৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে ৪২টি মোবাইল ও ৭৭ হাজার টাকা তুলে দেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম।

এ সময় ১৮ এপিবিএনের উপস্থিত ছিলেন, সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম (পিপিএম-সেবা), এ্যাডজুটেন্ট মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ইত্তেখায়রুল ইসলামসহ ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। শুধুমাত্র অপরাধী গ্রেপ্তার নয়, একজন অসহায় মানুষের হারানো আমানত ফিরিয়ে দেওয়ার মধ্যেই পুলিশের সেবার প্রকৃত প্রতিফলন ঘটে।” তিনি মোবাইল ব্যাংকিং ব্যবহারে সাধারণ জনগণকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

এপিবিএন সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাইবার ক্রাইম সেলের দক্ষতার মাধ্যমে ভুলবশত বিকাশে চলে যাওয়া ৫০ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ৪২টি মোবাইল ফোনও। পরে প্রশাসনিক প্রক্রিয়া ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে উপস্থিত মালিকদের হাতে এসব তুলে দেন কর্মকর্তারা। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া অর্থ ও মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা এপিবিএনকে ধন্যবাদ জানান।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম