ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ দিন আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৭:৪৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে আয়োজনে এবং ইউনেস্কোর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।


ইউনেস্কোর মিডিয়া অ্যান্ড ইলেকশনস প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল ইউন এর সভাপতিত্বে এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব ভুইয়া, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো: কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, সাংবাদিক সমাজসহ সকলের সাথে আলোচনা ও সমন্বয় করে একটি অসাম্প্রদায়িক রাঙ্গামাটি জেলা গড়ে তুলতে চাই। তিনি বলেন, পর্যটনের বিকাশে নতুন উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ট্যুরিস্ট ভিলেজ গড়ে তুলে পর্যটকদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, রাঙ্গামাটির পর্যটনকে আরও এগিয়ে নিতে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। ট্যুরিস্ট ভিলেজসহ নতুন পর্যটন উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা হবে। আর উন্নয়নের পাশাপাশি পাহাড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান। তার মতে, পাহাড়ের উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। আমি চাই পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় শাসন ব্যবস্থাকে সমন্বিত করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, পর্যটন, সমাজসেবা ও সমবায়সহ প্রতিটি খাতে একটি বিশেষ উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।


তিনি আরো বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত রেখে সব সম্প্রদায়ের মানুষের সার্বিক কল্যাণে কাজ করা  হবে। পাশাপাশি, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ব্যবহার করে পাহাড়ের দুর্গম প্রত্যন্ত এলাকায় জনগনের কল্যাণে কাজ করা হবে।


বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করে দেখা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের ঐক্য যত শক্তিশালী হবে, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষার সক্ষমতাও তত বাড়বে। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে রাষ্ট্রে জবাবদিহিতা ও মতপ্রকাশের অধিকারও বাধাগ্রস্ত হয়।


তিনি বলেন, তিনি সাংবাদিক সমাজকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, হুমকি, হয়রানি কিংবা পেশাগত কাজে অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। কোনো সাংবাদিক আক্রান্ত বা হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের দায়িত্ব। 
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিজেদের মধ্যেও পেশাগত নীতি, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। রাজনৈতিক মতাদর্শ যার যার ব্যক্তিগত বিষয় হলেও সাংবাদিকতার জায়গায় সত্য, নিরপেক্ষতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং গণমাধ্যমের ওপর সব ধরনের রাজনৈতিক ও অযাচিত চাপ বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিকতায় এআই ব্যবহারের ধরন, কৌশল ও ধারণাসহ এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব, সাংবাদিকতার নীতি ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে মাঝে সনদ বিতরণ করা হয়।


প্রশিক্ষন কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম