বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে জমকালো র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা মহিলা দলের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিতে বদলগাছী উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
